16.7 C
New York

কলকাতায় নেতৃত্ব ও জনগণনা ২০২৭ নিয়ে সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার ‘উড়ান নেটওয়ার্ক’ এর সন্মেলন

Published:

কলকাতা: সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া , দেশের একমাত্র জাতীয় সংস্থা, যারা বিশেষভাবে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করে, কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি অ্যাবলড (KSEDA)-এর সহযোগিতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ‘শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতাযুক্ত মেয়েদের ও মহিলাদের নেতৃত্ব ও অধিকার আদায়ের দক্ষতা গড়ে তোলা’ শীর্ষক এই সম্মেলনে তাঁদের অধিকার, আকাঙ্ক্ষা ও নেতৃত্বের প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে রাখা হয় শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের, বিশেষত মেয়েদের ও মহিলাদের।
এই সাংবাদিক সম্মেলনের নেতৃত্ব দেন উড়ান নেটওয়ার্কের শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত প্রাপ্তবয়স্ক সদস্যরা। উড়ান হল সেন্স ইন্ডিয়ার একটি জাতীয় নেটওয়ার্ক, যার সঙ্গে দেশের ২৫টি রাজ্যের প্রায় ২৮০ জন এমন ব্যক্তি যুক্ত রয়েছেন। এই নেটওয়ার্ক পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সম্মিলিতভাবে অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার একটি মঞ্চ প্রদান করে। এই উদ্যোগ প্রসঙ্গে সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সিইও ড. উত্তম কুমার বলেন, “শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুবিধ প্রতিবন্ধকতাযুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কেবল পরিষেবার সুবিধাভোগী হিসেবে নয়, বরং নেতা, অধিকারকর্মী এবং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি।

আমাদের ভূমিকা হল এমন একটি পরিসর তৈরি করা, যেখানে তাঁদের কণ্ঠস্বর শোনা হবে এবং তাঁদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।”

Related articles

Recent articles