
জামালপুরের মানুষের ভালোবাসা, আস্থা এবং পরিবর্তনের বার্তাকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত বিজয় মিছিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুরাগ হালদার। মিছিলে উপস্থিত থেকে তিনি জামালপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
অনুরাগ হালদার বলেন, “জামালপুরের মানুষের ভালোবাসা ও পরিবর্তনের এই বার্তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আপনাদের আন্তরিক সমর্থনের জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ।”
এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মাননীয় খাদ্য মন্ত্রী শ্রী অশোক কীর্তনীয়া মহাশয়-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুন হালদার মহাশয়। তাঁদের উপস্থিতিতে সমগ্র কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জামালপুরের মানুষের ঐক্য, ভালোবাসা এবং উন্নয়নের প্রত্যাশাকে সামনে রেখে এই বিজয় মিছিল এক ইতিবাচক বার্তা বহন করেছে, যা ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।

