27.9 C
New York

গুরুকুল দেবসেনা পরশুরাম-এর শিক্ষার আলো পৌঁছে দিতে নয়া উদ্যোগ অনলাইন মাধ্যম

Published:

সনাতন শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবার আধুনিক প্রযুক্তির হাত ধরল দক্ষিণ ২৪ পরগনার এক অন্যতম আধ্যাত্মিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। গোলকধাম চন্দ্রদায় রাধা গোবিন্দ সেবাশ্রম গুরুকুলের পক্ষ থেকে একটি বিশেষ অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এই নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘দেবসেনা পরশুরাম’। ​সংস্থার এই সময়োপযোগী পদক্ষেপ নিয়ে গুরুকুলের আয়োজক মুখপাত্র নিমাই দাস জানান, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সঠিক জ্ঞান ও শিক্ষা বিতরণ করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। মূলত প্রাথমিক স্তর থেকে শুরু করে স্কুল স্তর পর্যন্ত সমস্ত পড়ুয়াদের জন্য এখানে বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।
মূল আয়োজক নিমাই দাস বলেন, প্রাথমিক থেকে স্কুল স্তর পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ যাতে খুব সহজেই এই শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই পথ চলা শুরু।”
​ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যাতে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা লাভ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই ‘দেবসেনা পরশুরাম’ প্ল্যাটফর্মটি ডিজাইন করা হয়েছে। গ্রামীণ এলাকাতেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই অনলাইন ব্যবস্থা এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষানুরাগী মহল।

Related articles

Recent articles