5 C
New York

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এ রিউইনিয়ান পর্ব চলছে।

Published:

অনন্যা চট্টোপাধ্যায় – প্রথমবার সিনেমার পর্দায় একসাথে কাজ করলাম। এর আগে টেলিভিশনে অভিনেতা হিসেবে কাজ করেছি একসাথে। ডান্স রিয়েলিটি শো-তে কাজ করেছি। যে শো-তে ও চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীকালে জাতীয় পুরস্কার পেয়েছে ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয় করে। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে পুতুল বাঈ এর চরিত্রে অভিনয় করছে। সিনেমায় একটি একক ডান্স পারফর্মেন্সের দৃশ্য আছে। কত্থক জানে কিন্তু তার পরেও সিনেমার জন্য তালিম নিয়েছে। শুটিংয়ের দিন পনেরো আগে, আমার কাছে ফোন এলো বন্ধু ডাক্তার বিকাশ কাপুরের। বলল ‘অনন্যার হাঁটুর যা অবস্থা আমি চাইনা ও এখন এই কাজটা করুক, কিন্তু অনন্যা ঠিক করেছে যে ও পেন কিলার ইনজেকশন নিয়ে শুটিং করবে । আমি জানি না ও কি করে পারবে।’ নির্দিষ্ট দিনে শুটিং হয়েছে। সহশিল্পী হিসেবে, পরিচালক হিসেবে ওর অধ্যাবসায় দেখে মুগ্ধ হয়েছি। বাকিটা আপনারা বড় পর্দায় দেখে বলবেন। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ মুক্তি পাচ্ছে মে মাসে। গরমের ছুটিতে।

#PhoolPishiOEdward #WindowsProductionHouse #nanditaroy #ZiniaSen

Related articles

Recent articles