25.5 C
New York

একগুচ্ছ তারকা নিয়ে আসছে পরিচালক প্রার্জুন মজুমদার এর নতুন ছবি। প্রকাশ্যে অফিসিয়াল টিজার, প্রধান চরিত্রে অনির্বাণ চক্রবর্তী – পরমব্রত চট্টোপাধ্যায় – প্রিয়াঙ্কা সরকার – অঙ্গনা রায় – কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও মনপ্রীত।

Published:

আসছে প্রার্জুন মজুমদার পরিচালিত বাংলা ছবি ‘এই শহরের গান’ । হাজির ছবির ফার্স্ট লুক ও অফিসিয়াল টিজার।

একগুচ্ছ তারকা নিয়ে আসছে ছবি “এই শহরের গান”। প্রধান চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অঙ্গনা রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মনপ্রীত রোহতাশ নিব্বিওয়াল। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখার্জি, ঋত্বিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

ছবির টিজারে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে কলকাতা শহরটিকে । এই শহর সম্পর্কের শহর, প্রেমের শহর, আবেগের শহর । আর সেটাই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক প্রার্জুন মজুমদার।

সম্পর্কের গল্পের নতুন সমীকরণের ছবি ‘এই শহরের গান’ । তিনজোড়া দম্পতি জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে-নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে । তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না; তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত । আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে ।

ছবিতে শান্তনুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে, অনিকেতের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে তৃষার চরিত্রে অঙ্গনা রায়কে, অনামিকা চরিত্রে কনীনিকা ও রাহুলের চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিব্বিওয়ালকে ।

ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান, যা শোনা যাবে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে । পরিচালক প্রার্জুন মজুমদার বলেন, “এই ছবিতে কলকাতা শহর ও একটি চরিত্র । এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেঁধে থাকে, সেগুলো বড়পর্দায় তুলে ধরব । আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে ।

আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে । ছবির টিজার দর্শকদের ভালো লেগেছে। প্রশংসনীয় হয়েছে ছবির টিজার। আশা করছি ছবিটি দর্শকদের মনে জায়গা করে নেবে।”

চলতি বছরে বড়োপর্দায় ছবিটি মুক্তি পাবে প্রযোজক আকাঙ্শা রায় ও প্রার্জুন মজুমদারের প্রযোজনাতে ‘স্ট্যাগড ফিল্মস’-এর ব্যানারে।

Related articles

Recent articles